Home Top Ad

Responsive Ads Here

অনেক কেঁদেছি আমি তোমায় ভালোবেসে | Anak Kadesi Ami Tomay Balobeshe

Share:

Anak Kadesi Ami Tomay Balobeshe

 অনেক কেঁদেছি আমি

তোমায় ভালোবেসে

অনেক হারিয়েছি আমি

তোমার কাছে এসে


জানিনা এর শেষ হবে যে

কোনখানে…


সাজানো সুখের ঘরে

আগুন তুমি যে দিলে

জানিনা কি সুখ

খুঁজে তুমি তাতে পেলে

আজো একা ভাবি

পাইনা খুঁজে মানে


আজো মনে উঁকি দেয়

তোমার প্রথম লেখনি

জলে ভরে ওঠে

দুটি চোখ আমার তখনি

আজো চেয়ে থাকি

ফিরে যাওয়া পথ পানে


.....মনি কিশোর

No comments